• Home
  • About
  • Contact
  • Disclaimer
  • Privacy Policy
বাংলা সংবাদ
header ads
বাংলা সংবাদ
  • Home-icon
  • বিষয়গুলি
  • _সমগ্র বাংলাদেশ
  • _আন্তর্জাতিক
  • _শীর্ষ খবর
  • _সাহিত্য
  • _অন্যান্য
  • __বিনোদন
  • __স্বাস্থ্য
  • __খেলা
  • আলোচিত খবর
  • শীর্ষ খবর
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ করুন
Homeসমগ্র বাংলাদেশসময়ের আগে আসা ৪০০ মণ আম ধ্বংস করল র‌্যাব

সময়ের আগে আসা ৪০০ মণ আম ধ্বংস করল র‌্যাব

by - Imtiaj Rana on - 9:41 AM
ঢাকার যাত্রাবাড়ীর আড়তে অভিযান চালিয়ে নির্ধারিত সময়ের আগে আসা ৪০০ মণ আম পেয়ে সেগুলো ধ্বংস করেছে র‌্যাব।

বুধবারের এই অভিযানে র‌্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলম আড়তের নয় প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানাও করেছেন।
সারওয়ার আলম বলেন, “আমগুলো মে মাসের শেষ দিকে বাজারে আসার কথা। কিন্তু তারা নির্ধরিত সময়ের আগে ভিন্ন পক্রিয়ায় পাকিয়ে বাজারে এনেছে, যা অপরাধ এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।”
আড়তের ৯টি দোকান থেকে এমন ৪০০ আম নিয়ে গাড়ির চাকার নিচে ফেলে নষ্ট করে দেওয়া হয়।
বাংলাদেশের বিভিন্ন স্থানের বাজারে আম রাজশাহী অঞ্চল থেকে বেশি আসে। এবার রাজশাহীর প্রশাসন বাগান থেকে বিভিন্ন ধরনের আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছেন।
সে অনুযায়ী, ২২ মে পর্যন্ত শুধু গুটি ও গোপালভোগ আমই পাড়া যাবে। এরপর ২৫ মে লক্ষণভোগ ও লখনা, ২৮ মে হিমসাগর ও খিরসাপাত আম পাড়া হবে।
৬ জুনের পর বাজারে আসবে ল্যাংড়া ও বোম্বাই। ফজলি, সুরমা ফজলি ও আম্রপালি আসবে ১৬ জুন নাগাদ।
এই সময়ের আগে কোনো ধরনের আম গাছে পেকে গেলে তা রাজশাহী জেলা প্রশাসনকে জানিয়ে তা পাড়ার পরামর্শ দেওয়া হয়েছে আমচাষিদের।
রাজশাহীর বাগানে যে সব আম পাড়ার সময় এখনও হয়নি, সেসব আম যাত্রাবাড়ীর ৯টি আড়তে পাওয়ায় সেগুলোই ধ্বংস করা হয় বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন।
মা এন্টার প্রাইজ, সাদ্দাম এন্টার প্রাইজ ও নাঙ্গলকোট এন্টারপ্রাইজকে ৪ লাখ টাকা করে, নান্নু এন্টারপ্রাইজ ও সজীব এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা করে, বন্ধু বাণিজ্যালয় ও মাদারীপুর বাণিজ্যালয়কে ২ লাখ টাকা করে, চন্দ্রপুরী সবজি ভান্ডার ও সাবিহা বানিজ্যালয়কে ১ লাখ টাকা করে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।


Tags
2019 শীর্ষ খবর সমগ্র বাংলাদেশ
Reactions
  • Facebook
  • Twitter
  • Google+
  • Newer

  • Older

You may like these posts

Post a Comment

0 Comments

বিষয়গুলি

  • 2019
  • আন্তর্জাতিক
  • ইসলাম
  • খেলা
  • তথ্য প্রযুক্তি
  • বিজ্ঞান
  • বিনোদন
  • শীর্ষ খবর
  • সমগ্র বাংলাদেশ
  • সাহিত্য
  • স্বাস্থ্য

LoveWeGot

Social Plugin

Popular Posts

Facebook

sidebar ads

Contact Us

Name

Email *

Message *

ChatRoom

Random Posts

10/random/post-list

Categories

  • 2019 210
  • 2020 2
  • ২০২১ 4
  • bpl 2
  • অর্থনীতি 3
  • আন্তর্জাতিক 26
  • ইসলাম 12
  • খেলা 59
  • জুমআর ফজিলত 2
  • তথ্য প্রযুক্তি 8
  • বন্যা 2
  • বিজ্ঞান 3
  • বিনোদন 11
  • যোগাযোগ 1
  • রাজনীতি 5
  • লাইফস্টাইল 3
  • শিক্ষা 6
  • শীর্ষ খবর 161
  • সমগ্র বাংলাদেশ 169
  • সামাজিক 1
  • সাহিত্য 8
  • সুন্দরগঞ্জ 1
  • স্বাস্থ্য 14


প্রতিশ্রুতি সত্য সন্ধান করা। সত্য হলো আলো। আর মিথ্যা হলো অন্ধকার।  bangla-songbad.blogspot.com আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। নির্ভীক, তদন্তমূলক, তথ্যপূর্ণ এবং নিরপেক্ষ সাংবাদিকতার প্রতিশ্রুতি। অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে সর্বশেষ সংবাদ এবং শীর্ষ শিরোনামগুলি খুঁজে পেতে পারেন। বাংলাদেশ এর শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল bangla-songbad.blogspot.com, বিনোদন, জীবনধারা, বিশেষ প্রতিবেদন, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য, খেলাধুলা, কলাম 24/7 আপডেট করছে।

Designer

Tasneem Bin Ahsan

Recent Posts

10/recent/post-list

Menu Footer Widget

  • About
  • Contact
  • Disclaimer
  • Privacy Policy
Credit: SoraTemplates + Blogger Templates | Modified By Tasneem Bin Ahsan | সম্পাদক ও প্রকাশক: ইমতিয়াজ রানা
Powered by Blogger