বিশ্বকাপে যাত্রা শুরুর মাত্র দুই আগে তামিম ইকবালের ইনজুরির খবর কালোমেঘ হয়ে এসেছিলো টাইগার ভক্তদের সামনে। তবে এক্স-রে রিপোর্টের ফলাফলে কেটে গেছে সেই মেঘ। খবর এসেছে তামিমের হাতে কোনো চিড় ধরেনি। তাই দেশসেরা এই ওপেনারকে নিয়ে শংকায় ভুগতে হচ্ছে না।


তবে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনই ফিট ঘোষণা করা হচ্ছে না তামিম ইকবালকে। শনিবার আবারো পর্যবেক্ষণ করা হবে। ব্যথা না কমলে এমআরআই’ও করানো হতে পারে। আর ব্যথা কমলে পরিস্থিতি বুঝে ব্যবস্থা। জানিয়েছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ।


আগামীকাল রবিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।