গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নদী ভাঙ্গন কবলিত বেলকা ও হরিপুর ইউনিয়নের ১’শ করে ২’শ পরিবারের মাঝে ২০ কেজি করে চালসহ ও ৫টি ইউনিয়নের ৫’শ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

     নদী ভাঙ্গন কবলিত বেলকা ইউনিয়নে ১’শ পরিবারের মাঝে চাল বিতরণ

শনিবার দুপুরে উপজেলার বেলকা ও হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বেলকা ইউনিয়নের কিশামত সদর ও বেলকা নবাবগঞ্জ মৌজার তিস্তা নদী ভাঙ্গন কবলিত ১’শ পরিবার ও হরিপুর ইউনিয়নের ১’শ পরিবাবের মাঝে ২০ কেজি করে চালসহ বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের ১’শ করে ৫’শ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার- মো. সোলেমান আলী।

এসময় ছিলেন, বেলকা ইউপি চেয়ারম্যান- ইব্রাহিম খলিলুল্লাহ্, হরিপুর ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম সরকার জিমি, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান ফুল মিয়া, শ্রীপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ও কাপাসিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন সরকারসহ ইউনিয়নগুলোর বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণ।