বন্দুক যুদ্ধে নিহত নয়ন বন্ড

বরগুনায় রিফাত হত্যা  মামলার প্রধান আসামী নয়ন বন্ড । বরগুনার কোরাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় আসামী ওই এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তাদের একটি দল।
     বন্দুক যুদ্ধে নিহত নয়ন বন্ড

 এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নয়ন ও তার সহযোগীরা পুলিশ কে লক্ষ করে গুলি ছোড়ে। পুুলিশ ও পাল্টা গুলি ছোড়ে এক পর্যায়ে পিছু হটে সন্ত্রাসীরা। পরে বেরি বাধের পাশ থেকে নয়নের গুলি বিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধার করে বরগুনার সদর হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি দা, একটি রিভালবার ও তিনটি গুলি উদ্ধার করেছে পুলিশ।

Post a Comment

0 Comments