অনুষ্ঠানে গাইবান্ধা সরকারী ইউনিভার্সিটি কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ্য জনাব মিজানুর রহমান স্যার উপস্থিত থেকে প্রদিপ কুমার রায় স্যার কে বিদায়ী সংবর্ধণা ও জন্মদিনের শুভেচ্ছা জানান। পাশা পাশি তিনি ছাত্র ছাত্রীদের সৎ এবং সঠিক পথে চলার পাশা পাশি স্ব স্ব ধর্মীয় নিয়ম-কানুন মেনে চলার আহবান করেন।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ্য জনাব খলিলুর রহমান স্যার, টিচার্স কাউন্সিলের সেক্রেটারী জনাব আসাদ স্যার, রসায়ন বিভাগের সহকারী প্রভাশক জনাব রায়হানুল কবির পল্লব স্যার, ইংরেজী বিভাগের সহকারী প্রভাশক জনাব আব্দুর রশিদ স্যার প্রমুখ। তারা প্রদীপ কুমার রায় স্যার কে বিদায়ী সংবর্ধণা ও জন্মদিনের শুভেচ্ছা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে সকল ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে মাস্টার্স শেষ পর্বের ছাত্র শামসুজ্জামান দুখু, অনার্স শেষ বর্ষের ছাত্র আনোয়ার হোসাইন, অনার্স ৩য় বর্ষের ছাত্রী আসমাউল হুসনা বৃষ্টি প্রমুখ প্রদীপ কুমার স্যার কে বিদায়ী সংবর্ধণা ও জন্মদিনের শুভেচ্ছা প্রদান করেন। এ সময় তারা আবেগ আপ্লুত হয়ে পড়েন।
পরিশেষে স্যার এর দীর্ঘায়ু কামনা করে জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



0 Comments