গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের  নবগঠিত ছাত্রলীগ কমিটির উদ্যোগে একটি আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
    নবগঠিত কমিটি। 

অদ্য ২৯ সেপ্টেম্বর দুপুরে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শহীদ মিনার চত্বরে শেষ হয় ।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জিতেন্দ্র নাথ সরকার, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শ‍্যাম সরকার, যুগ্ম আহ্বায়ক সুমন সরকার জয় নবগঠিত ছাত্রলীগ কমিটির সভাপতি মোঃ কাওছার আহমেদ কানন, সাধারণ সম্পাদক মোঃ নুরে নওশীন  অনিক, রাসেল মিয়া , আশিকুর রহমান আশিক , বাঁধন মজুমদার, আল আমিন, আরিফ সরকার, তানভীর, রনি, মশিউর, জয়, সাদমান , মিশু  প্রমুখ।

পরে নবগঠিত ছাত্রলীগ কমিটির নেতারা শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্রলীগের সভাপতি মোঃ কাওছার আহমেদ কানন বলেন , গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অধিকার আদায় সহ কলেজের বিভিন্ন অনিয়ম ও ‍দুনীতি দমনে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমাদের এই কমিটি কাজ করবে ।অত্র কলেজের প্রথম ছাত্রলীগের কমিটি উদ্যোগতা ও প্রতিষ্ঠাতা মোঃ কাওছার আহমেদ কানন ।