বিপিএলে গত কালকের ম্যাচে ব্যাট হাতে দারুন পারফর্ম করে চট্রগ্রাম চেলেঞ্জার্সকে হারিয়ে কুমিল্লাকে দুর্দান্ত জয় এনে দিয়েছেন আবু হায়দার রনি। ম্যাচে শেষ ওভারে কুমিল্লার জয়ের জন্য দরকার ছিল ১৬ রান। ১ম বলে ১ রান নেন মালান। ২য় বলে ৪ মারেন আবু হায়দার রনি। ৩য় বলে ৬ হাঁকান রনি। ৪র্থ বলে ১ রান নেন রনি। পঞ্চম বলে ২ রান নিতে গিয়ে রান আউটে ফিরেন মালান।

তখন দলের প্রয়োজন ১ বলে ৩ রান। ৬ষ্ঠ বলে ৪ মেরে শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয় কুমিল্লা ওয়ারিয়র্স। ব্যাট হতে দলের জয়ের গুরুত্বপূর্ণ অবদান রাখেন আবু হায়দার রনি।

শেষ ওভারের গুরুত্বপূর্ণ সময়ের শেষ ৫ বলে ১৫ রান দরকার থাকা অবস্থায় তিন বলে একটি করে চার ও ছক্কা হাঁকানোসহ ১১ রান করে দলকে লক্ষ্যের খুব কাছে পৌঁছে দেয়ার গুরুত্বপূর্ণ কাজটি করে দিয়ে প্রকারান্তরে জয়ের নায়ক হলেও, শুনলে অবাক হবেন, আবু হায়দার রনির শেষ ওভারের লক্ষ্য ছিল আসলে ডেভিড মালানকে সঙ্গ দেয়া এবং তাকে যতটা সম্ভব স্ট্রাইক দেয়া।

শেষ ওভারে অনেক উত্তেজনা বিরাজ করে। সেই চাপের মুহূর্তে ব্যাট করে দলকে জয় উপহার দেয়া এত সহজ কাজ নয়। সেই কঠিন কাজটা অভিজ্ঞ ফিনিশারের মত শেষ করলেন আবু হায়দার রনি।

প্রসঙ্গত, ১১ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের লিগ পর্বের ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু তালিকায় থাকছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।