গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন ১নং কিশোরগাড়ী ইউনিয়নের জনগণকে করোনা ভাইরাস এর লক্ষণ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা মূলক প্রচারণা করেন পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ীতে গড়ে উঠা স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু পরিবার’।
সকাল থেকে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাইকিং করে গ্রামীণ জনগোষ্ঠী কে সচেতন করে সংগঠনটি। সংগঠনটি এমন প্রচারণায় স্বাগতম জানিয়েছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম (রিন্টু)। তিনি বলেন "বন্ধু পরিবার ইতপূর্বে অনেক স্বেচ্ছা সেবা মূলক কাজ করেছে তারা আমাকে জানিয়েছে ইউনিয়নের যেকোনো ধরণের দূর্যোগ ও সেবামূলক কাজে সব সময়ই মানুষের পাশে থাকবে।" বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ২০ জন ছাত্রদের নিয়ে গঠিত বন্ধু পরিবার সেবা ও শিক্ষামূলক কাজে নিজেদের যুক্ত রাখবে।
বন্ধু পরিবার এর প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে মোঃ আলমগীর হোসেন বলেন " নিজ এলাকার মানুষের পাশে দাড়ানোর প্রত্যয় নিয়ে কাজ করে বন্ধু পরিবার, আর এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী একটি সংগঠন।





0 Comments