গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন দহবন্ধ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া (হাটখোলা ) থেকে বেলকা ইউনিয়নের (মধ্য বেলকা মাষ্টার পাড়া) হয়ে
মজিদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বেলকা বাজার রোড পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তার অবস্থা করুণ।
বর্ষাকালে বৃষ্টি হলে কাদা কাদা হয়ে যায়। যানবাহন তো দূরের কথা, তখন হেঁটে চলাচল করাটাও বিপজ্জনক হয়ে দাঁড়ায়। আশেপাশের সকল রাস্তা পাকা হলেও এই রাস্তা পাকা করার কোনো উদ্যোগ নেই।
নির্বাচন এলে রাজনৈতিক নেতাদের কাছ থেকে রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি পাওয়া গেলেও এই কয়েক কিলোমিটার রাস্তা কাঁচাই রয়ে গেছে।
এই রাস্তাটি দিয়ে চলাচল করে কয়েক টি প্রতিষ্ঠানেরর শিক্ষার্থী।
প্রতিষ্ঠান গুলো হচ্ছে,
ঝিনিয়া এম.এ উচ্চ বিদ্যালয়, ঝিনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মজিদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলকা কলেজ,বেলকা এম সি উচ্চ বিদ্যালয় , পরাণ বয়েজ সরকারী প্রাথমিক বিদ্যালয়
এবং সুন্দরগঞ্জ সরকারী কলেজ শিক্ষার্থীরা।
রাস্তার মাঝামাঝি রয়েছে একটি শিক্ষাপ্রতিষ্ঠান— একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রাস্তার সর্বপশ্চিমে রয়েছে ঝিনিয়া বাজার, উত্তরে রয়েছে সরদারের বাজার ( জহুরুলের মোড়) দক্ষিণে রয়েছে, সুপরিচিত শোভাগঞ্জ বাজার।
পূর্বে রয়েছে ঐতিহাসিক বেলকা বাজার।
উক্ত এলাকায় এই রাস্তাটিই ছাত্রছাত্রীদের যাতায়াতের একমাত্র পথ। বর্ষাকালে তাদের কষ্টের সীমা থাকে না।
সীমান্তবর্তী রাস্তা হওয়ায় অর্থ্যা তিন ইউনিয়ন (দহবন্ধ, বেলকা,শান্তিরাম) হওয়ায় মাঠি ভরাট করার কাজটিও করা হইনি,
এছাড়া সুন্দরগঞ্জ উপজেলায় যেতে মাষ্টার পাড়া, মজিদপাড়া, ব্যাপারী পাড়া, পরাণ, চৌরাস্তার মোড়ের লোকজনকেও রাস্তাটি অতিক্রম করতে হয় রাস্তাটি। এখন বাধা একটাই—রাস্তাটি দুর্দশাগ্রস্ত।
বর্তমানে রাস্তাটি ভ্যান চলাচলেরও অযোগ্য হয়ে পড়েছে। বর্ষাকালের বৃষ্টিতে রাস্তার মাটি ধুয়ে জমিনে পড়ে চিকন হয়ে গেছে। রাস্তাটি পাকা হলে এ এলাকার কয়েক হাজার মানুষের কষ্ট লাঘব হবে। এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি ছাত্রছাত্রী ও এ অঞ্চলের মানুষের দিকে তাকিয়ে রাস্তাটি পাকা করার জরুরি উদ্যোগ নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।



0 Comments