ল্যাবে ইলেকট্রন মাইক্রোস্কোপে করোনাভাইরাসের ছবি। ছবি: ব্লুমবার্গ
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (এনআইএআইডি) ছবিগুলো প্রকাশ করে। ল্যাবে উচ্চক্ষমতা সম্পন্ন স্ক্যানিং অ্যান্ড ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে তারা করোনাভাইরাসের ছবি ধারণ করেন। এ ধরণের মাইক্রোস্কোপ খুব ছোট বস্তুর ছবি বিশদভাবে তুলতে পারে। করোনাভাইরাসের চিত্রগুলি সহজে দেখার জন্য রঙিন করেন গবেষকরা।
ল্যাবে ইলেকট্রন মাইক্রোস্কোপে করোনাভাইরাসের ছবি। ছবি: ব্লুমবার্গ
এনআইএআইডির মলিকিউলার প্যাথোজেনেসিস ইউনিটের প্রধান এমি ডি উইট প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর লালা সংগ্রহ করেন। এরপর তা টেস্টটিউবে নিয়ে এলিজাবেথ ফিশারকে দেন। এই এলিজাবেথ ফিশার একজন মাইক্রোস্কোপ বিশারদ। তিনি মাইক্রোস্কোপের ওই নমুনা নিয়ে পরীক্ষা করলে তাতে জীবাণু ধরা পরে।
মাইক্রোস্কোপে করোনাভাইরাসের যে ছবি পাওয়া যায় তাতে অবাক হন ল্যাবের বিজ্ঞানীরা। কারণ ২০০২ সালের সার্স ও ২০১২ সালের মার্স ভাইরাসের সঙ্গে এটার অনেকটাই মিল রয়েছে।
ছবি: ব্লুমবার্গ
বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের দ্রুত সংক্রমণযোগ্য ভাইরাসগুলো মাইক্রোস্কোপে প্রায় একইরকম দেখা যায়।
চীনের হুবেই প্রদেশের উহানে থেকে উৎপত্তি এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক হাজার ৫০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। বেশিরভাগ মৃত্যুই হুবেই প্রদেশের। চীনের বাইরে ফ্রান্স, হংকং, ফিলিপাইন এবং জাপানে চারজন মারা যান। সূত্র: ব্লুমবার্গ, বিবিসি






0 Comments